About Us | আমাদের সম্পর্কে
১৫+
অভিজ্ঞতা ও সফলতার
// কোম্পানি পরিচিতি
পল্লী খামার - সংক্ষিপ্ত বিবরণ
- 85% Repeat Clients
- 85% Repeat Clients
// আমাদের উদ্দেশ্য
পণ্য | সেবা | উদ্যোক্তা
অনলাইন স্টোর
শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পণ্য দেশের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের ওয়েবসাইটে আপনি যেকোনো পণ্য অর্ডার করুন, কোনো প্রকার অগ্রীম পেমেন্ট ছাড়াই।
আমাদের নিজস্ব উৎপাদিত ও আমদানিকৃত পণ্য সমূহ :
- ভেষজ গুঁড়া
- ড্রাই ফুডস
- সিজনাল ফ্রুটস
- ডিম
- দুধ
- পোল্ট্রি মুরগী
- বিভিন্ন প্রজাতির মাছ
- দেশীয় গরু
গ্রাহক সেবা
আমরা কাস্টমারের সকল সুবিধা ও মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। আমাদের সকল পণ্য ডেলিভারি, পণ্যের গুণগত মান, নিজস্ব তত্ত্বাবধানে প্যাকেজিং ও অর্ডারকৃত পণ্য সঠিক সময়ে গ্রাহকের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।
আমাদের সকল পণ্য সম্পূর্ণ ক্যাশ-অন-ডেলিভারিতে অর্ডার করা হয়, যাতে কোন গ্রাহক প্রতারিত না হতে হয়। আমাদের সকল পণ্য রিটার্ন ও রিফান্ড যোগ্য।
এছাড়াও রয়েছে আমাদের ২৪/৭ গ্রাহক সেবা প্রতিনিধি, যাতে কাস্টমার ইনস্ট্যান্ট তার সমস্যার সমাধান করার সুযোগ পায়। আমাদের সকল পণ্য বিএসটিআই অনুমোদিত ও শতভাগ বিশুদ্ধতার গ্যারান্টি।
উদ্যোক্তা তৈরি
দেশের বেকারত্বের হার কমানোর জন্য ডিজিটাল উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে ‘পল্লী খামার’ দীর্ঘদিন কাজ করে যাচ্ছে।
আমাদের পণ্য রিসেল করে ও আমাদের নিজস্ব প্রজেক্টে ইনভেস্ট করে ঘরে বসেই আয় করতে পারেন। পণ্য, প্যাকেজিং, মার্কেটিং, ডিজাইন ও ডেলিভারি সবকিছু আমাদের দায়িত্ব, আপনি শুধু পণ্য বিক্রয় করার অর্ডার গ্রহণ করুন।
সকল পণ্যের উপর আকর্ষণীয় কমিশন এবং আমাদের বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে আপনি মাসিক ও বাৎসরিক আয় করতে পারেন। এছাড়াও আপনার নিজস্ব উৎপাদিত পণ্য আমাদের ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সারাদেশে বিক্রি করেও আয় করতে পারেন।
ব্যবস্থাপনা পরিচালক -পরিচিতি
মাহফুজুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক মূল্যবোধ, নৈতিকতা ও শৃঙ্খলার শিক্ষাই ছিল তাঁর জীবন গঠনের মূল ভিত্তি। শৈশব থেকেই তিনি আত্মনির্ভরশীলতা, পরিশ্রম ও নেতৃত্বের গুণাবলি অর্জন করেন।
আমেরিকা প্রবাসী মাহফুজুর রহমানের ছাত্রজীবনেই তাঁর মধ্যে উদ্যোক্তা মানসিকতার সুস্পষ্ট বিকাশ ঘটে। প্রথাগত শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের অভিজ্ঞতা, বহুজাতিক সংস্কৃতির সংস্পর্শ এবং আধুনিক ব্যবসায়িক চিন্তাধারা তাঁকে একজন ব্যবসায়ীমুখী মানুষ হিসেবে গড়ে তোলে। পরবর্তীতে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং স্বল্প সময়ের মধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন। তাঁর ব্যবসায়িক উদ্যোগসমূহ দূরদর্শী পরিকল্পনা, উদ্ভাবনী চিন্তা ও টেকসই উন্নয়নের দর্শনের ওপর প্রতিষ্ঠিত। তিনি বিশ্বাস করেন—ব্যবসা কেবল মুনাফার জন্য নয়, বরং সমাজ ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি শক্তিশালী মাধ্যম।
প্রবাসে অবস্থান করলেও দেশের সঙ্গে তাঁর আত্মিক সংযোগ অটুট। শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নে তিনি নানাভাবে অবদান রেখে চলেছেন। তাঁর জীবনদর্শন, সংগ্রাম ও সাফল্যের গল্প নতুন প্রজন্মের উদ্যোক্তা ও তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস। মাহফুজুর রহমান এমন এক ব্যক্তিত্ব, যিনি প্রমাণ করেছেন—সঠিক লক্ষ্য, অটল সংকল্প ও পরিশ্রম থাকলে একজন মানুষ স্থানীয় শিকড় থেকে আন্তর্জাতিক পরিচিতিতে পৌঁছাতে পারেন
